Web Analytics
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর থেকে লাইটার জাহাজে করে অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে আনা শুরু হয়েছে। বুধবার সকালে কুতুবদিয়া চ্যানেলে ১ লাখ টন ক্রুডবাহী এমটি নিনেমিয়া নামের মাদার ট্যাঙ্কার নোঙর ফেলে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে রাত থেকে লাইটারিং শুরু হয় এবং বৃহস্পতিবারও তেল খালাসের কাজ চলতে থাকে। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকাল থেকে তিনটি ইউনিটই পূর্ণ উৎপাদনে যাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, গত দুই মাস ধরে কাঁচামাল সংকটের কারণে সীমিত পরিসরে উৎপাদন চলছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় কাঁচামাল আনা সম্ভব হয়নি। সৌদি আরব থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল, কেরোসিন, এলপিজি ও বিটুমিনসহ ১৮ প্রকার জ্বালানি উৎপাদন করে। বিপিসির পক্ষে ক্রুড পরিবহন করে বাংলাদেশ শিপিং করপোরেশন।

গত ১৭ ফেব্রুয়ারি সর্বশেষ জাহাজ আসার পর ১৪ এপ্রিল থেকে তিনটি ইউনিটের দুটি বন্ধ ছিল। ২২ দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে পূর্ণ উৎপাদন শুরু হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।