Web Analytics
টানা ভারি বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও কুয়াইশসহ বিভিন্ন এলাকায় পানি জমে সড়ক তলিয়ে গেছে। বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও ব্যবসায়িক মালামাল। জলজটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, কর্মজীবীরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি, গণপরিবহন সংকটে অনেককে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজীর হাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর আমবাগান অফিসে ২৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মির্জা খালের ৩০ শতাংশ কাজ এখনো বাকি থাকায় কিছু এলাকায় পানি উঠেছে। তিনি জানান, নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে সিটি করপোরেশন টানা কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।