Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেছেন, সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এবং ক্যাম্পাসকেন্দ্রিক চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া ও পাল্টাপাল্টি মিছিলকে ঘিরে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধার মুখে পড়ছে। তিনি দাবি করেন, ছাত্রশিবির কোনো চাঁদাবাজি বা অনিয়ম মেনে নেবে না—এটি ছাত্রদল জানে বলেই তারা শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা করছে।

ডাকসু জিএস আরও দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে সমর্থন করে না—এ বিষয়ে সংগঠনটিও সচেতন। পরাজয়ের আশঙ্কাতেই তারা নির্বাচন এড়িয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দ্রুত ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুস্থ রাজনৈতিক চর্চার পথ সুগম করার দাবি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।