Web Analytics
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিষয়ে এ সিদ্ধান্তের কথা রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

২০২৫ সালের ২০ মার্চ পুতুলের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করে। এর একটি ডব্লিউএইচওতে চাকরির জন্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে, অন্যটি সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে। দুদকের ভাষ্য অনুযায়ী, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট হিসেবে কাজের মিথ্যা তথ্য সিভিতে দিয়েছেন।

তদন্তে দুদক বলেছে, তথ্য যাচাইয়ের সুযোগ না দিয়ে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে চাপ প্রয়োগ করা হয়। পরে বাংলাদেশ স্থায়ী মিশন, জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে নথি পাঠানো হয়। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।