Web Analytics
যুক্তরাজ্যের শ্রমিক ইউনিয়নগুলো তাদের বার্ষিক সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা বা বিডিএস আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর আহ্বান দিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনগুলোর নেতারা ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার ওপর জোর দেন এবং গাজায় তাদের ভাষ্য অনুযায়ী গণহত্যা বন্ধে ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক অবস্থান কাজে লাগাতে বলেন।

শ্রমিক নেতারা বলেন, ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের বিষয়ে ব্রিটিশ সরকার ‘কার্যকর’ পদক্ষেপ নিলেও ফিলিস্তিনি জনগণের দাবির প্রতি সাড়া দেওয়ার দায়িত্ব তাদের রয়েছে। তারা গাজা পরিস্থিতি বন্ধে ভূমিকা রাখা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনে কাজ করার আহ্বান জানান।

সংগঠনগুলো ইসরাইলের শাসনব্যবস্থাকে ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরে। তারা ইসরাইলি অর্থনীতির ওপর অবিলম্বে কার্যকর নিষেধাজ্ঞা, যুক্তরাজ্যে থাকা ইসরাইলের সব সম্পদ বাজেয়াপ্ত, অস্ত্র বাণিজ্য বন্ধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি পুরোপুরি স্থগিতের দাবি জানায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।