Web Analytics
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার নতুন করে শিল্পকারখানায় সরাসরি বিনিয়োগের পথে যাচ্ছে না। এর বদলে শিল্প পরিচালনা ও বিনিয়োগে বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য প্রকল্প পর্যালোচনা সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যয় করাই মূল লক্ষ্য হতে পারে না; অর্থনীতি, কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জনকল্যাণে প্রকল্পের কার্যকারিতা বিবেচনা করতে হবে। তিনি প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর জোর দেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়নযোগ্যতা ও দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়নের কথা বলেন।

সভায় শিল্প প্রকল্পের অগ্রগতি, আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন সক্ষমতা, পুরোনো কারখানা সংস্কার এবং বেসরকারি অংশীদারত্বের সুযোগ পর্যালোচনা করা হয়। বস্ত্র ও পাট খাতে আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণের প্রয়োজনীয়তাও উঠে আসে। তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ, বাজার সম্প্রসারণ এবং টাঙ্গাইল শাড়ি ও মসলিনের সংরক্ষণ, গবেষণা, উৎপাদন ও বিপণন নিয়ে প্রকল্প গ্রহণের আলোচনা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।