Web Analytics
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অর্জন, গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি, আন্তর্জাতিক সাফল্য এবং কৃষি ও কৃষকের কল্যাণে নেওয়া উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রার কথা শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষিক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার পরামর্শ দেন। প্রতিনিধিদলে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ মৃধা। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়।

উপাচার্য গবেষণায় অর্থায়ন, শিক্ষার্থী সুবিধা, একাডেমিক মান, অবকাঠামো, আন্তর্জাতিক সম্মেলন ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগের কথা জানান। লবণাক্ততা-সহনশীল ফসল, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং টেকনোলজি ভিলেজ স্থানান্তরের কাজও তুলে ধরা হয়। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আগ্রহ জানান এবং ১৮ মার্চ ২০২৭ পঞ্চম সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।