Web Analytics
নেপালের মাউন্ট এভারেস্টের কাছে সোলুখুম্বু জেলার একটি উঁচু হেলিপোর্টে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি ৪৭ বছর বয়সী বসন্ত কুমার বলরাম রামাডু। তিনি ভারতের চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন।

হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এনডিটিভি সেটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ছড়িয়ে পড়া ভিডিওতে অবতরণের ঠিক আগে দুই হেলিকপ্টারের পাখা একে অপরের সঙ্গে ধাক্কা খেতে এবং পরে বরফাচ্ছন্ন ভূমিতে পড়ে যেতে দেখা যায়।

সোলুখুম্বু জেলা পুলিশের প্রধান নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, একজন বিদেশি ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নেপালে পর্যটক, পর্বতারোহী, সরঞ্জাম পরিবহন ও জরুরি উদ্ধারে হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ। উচ্চতায় পাতলা বাতাস হেলিকপ্টারের উত্তোলনক্ষমতা ও ইঞ্জিনের শক্তি কমিয়ে দিতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।