Web Analytics
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে জিলা স্কুল হোস্টেল মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), যিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। অপর নিহত যুবকের নাম রাকিব মিয়া, তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি পরিত্যক্ত টিনশেডের পেছনে অকেজো ল্যাম্পপোস্ট করাত দিয়ে কাটার সময় রাকিব বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে হৃদয় মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ হস্তান্তর নিয়ে স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।