Web Analytics
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব নেতাদের বৈঠক হয়েছে। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে হলো ব্লকের ব্যবহার বৃদ্ধি এবং নির্মাণ খাতে এর প্রয়োগ নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ ও নির্মাণকাজে হলো ব্লকের প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং ফিন্যান্স ভাইস প্রেসিডেন্ট ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উপকরণের ব্যবহার বৃদ্ধি পরিবেশ সংরক্ষণ ও টেকসই নগরায়ণের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে হলো ব্লকের ব্যবহার সম্প্রসারণের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।