Web Analytics
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং এটি দেশের গণতন্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। ভাষণ শুরুর আগে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াক আউট করেন।

রাষ্ট্রপতি বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে বিএনপি ও সমমনা দলগুলো তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়েছে। তিনি শহীদ ও আহতদের স্মরণ করে জানান, সরকার তাদের চিকিৎসা, পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে স্মৃতিস্তম্ভ, জাদুঘর ও জাতীয় অনুষ্ঠানমালা অন্তর্ভুক্ত।

রাষ্ট্রপতি আরও জানান, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশে দাঁড়িয়েছে এবং ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে নেমে এসেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।