Web Analytics
ভারতের সুপ্রিম কোর্ট ককরোচ জনতা পার্টির আন্দোলনে লাঠিচার্জ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এক আইনজীবী এই আবেদন করেন, তবে আদালত তা শুনতে অস্বীকার করে। আইনজীবী যখন জনগণের স্বার্থে আন্দোলনের কথা বলেন এবং পুলিশের নির্যাতনের ভিডিও দেখাতে চান, তখন প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নেই, আমরা কোনো ভিডিও দেখতে পারব না।’

এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টও একই ধরনের জরুরি শুনানি নিতে অস্বীকৃতি জানায় এবং জানায়, এসব বিষয়ে আদালতকে টেনে আনা উচিত নয়। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি ও তাদের সমর্থকরা শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্য থেকেই ককরোচ জনতা পার্টির জন্ম হয়, যেখানে তিনি বেকার যুবকদের ‘তেলাপোকা’ বলে উল্লেখ করেছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।