Web Analytics
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। তিনি রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মুরুগান কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। তিনি দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করতে এবং তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে পুরো সময় ও মনোযোগ দিতে চান।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে মুরুগান বলেন, সবার আগে দেশ, তারপর দল এবং সবশেষে ব্যক্তিস্বার্থ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় রদবদল নিয়ে আলোচনার মধ্যেই তার পদত্যাগের ঘোষণা এসেছে। জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনর্নিয়োগ না দেওয়ার পর পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে। তবে মুরুগানের সিদ্ধান্তের সঙ্গে সম্ভাব্য রদবদলের সরাসরি সম্পর্কের কোনো নির্দিষ্ট তথ্য প্রতিবেদনে নেই।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।