Web Analytics
দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টের বাইরে ফিলিস্তিনের সমর্থনে শত শত মানুষ বিক্ষোভ করেন। ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনের সঙ্গে যুক্ত চারজনের সাজা ঘোষণার সময় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা ‘জীবন বাঁচানো সন্ত্রাসবাদ নয়’ এবং ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্লাকার্ড হাতে অবস্থান নেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের হাইকোর্ট ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করলেও সরকার এখনো নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এই আইনি বিতর্কের মধ্যেই নতুন করে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

ঘটনাটি যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।