Web Analytics
ইসরাইলের মধ্য বামপন্থি দল ‘ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন চুক্তিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই চুক্তি ইসরাইলের সব সামরিক অর্জন ধূলিসাৎ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোলান অভিযোগ করেন, একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে ইসরাইলি পাইলটদের সাহসিকতা ও যোদ্ধাদের রক্তে অর্জিত সাফল্য মুছে ফেলা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্বল, অসুস্থ, বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন বলে আখ্যায়িত করেন।

গোলান এই চুক্তিকে দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে বর্ণনা করেন। তার মতে, নেতানিয়াহুর ক্ষমতার মেয়াদ এমন এক অবস্থায় শেষ হচ্ছে, যেখানে ইসরাইলের শত্রুরা শক্তিশালী হয়েছে এবং দেশটি দুর্বল হয়ে পড়েছে। তিনি সতর্ক করেন, যোদ্ধাদের রক্তে গড়া প্রতিরোধব্যবস্থা এখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।