হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় তাদের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের নেতা ইজ্জ আল-দীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চালানো ওই হামলায় আল-হাদ্দাদের স্ত্রী, মেয়ে এবং আরও কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকও নিহত হন বলে সংগঠনটি দাবি করেছে।
এক বিবৃতিতে হামাস এই ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির অভিযোগ, ইসরাইল গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ধারাবাহিকভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালাচ্ছে। হামাসের মতে, আল-হাদ্দাদের হত্যাকাণ্ড ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধবিরতি ভঙ্গের সর্বশেষ উদাহরণ।
এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।