Web Analytics
টানা ২১ ঘণ্টা আলোচনার পর ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এই আলোচনার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে ইসহাক দার বলেন, যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে অঞ্চলসহ বিশ্বে টেকসই শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব হয়।

তিনি আরও জানান, পাকিস্তান ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজতর করতে সক্রিয় ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।