Web Analytics
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে তেহরান এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে এনপিটিতে ইরানের সদস্যপদ বজায় রাখা উচিত কি না, তা নিয়ে দেশের ভেতরে আলোচনা চলছে।

বাঘাইয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটিকে ‘প্রকৃত অর্থ ও তাৎপর্যহীন’ করে ফেলেছে। তবে তিনি বলেন, ইরান এখনো এনপিটির সদস্য এবং চুক্তির বিধিবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তেহরান নিজেদের লক্ষ্য ও ইরানি জনগণের অধিকার নিয়ে সুস্পষ্ট অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত শর্ত পূরণ করলে দ্রুত নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। কোনো চুক্তি হলে দুই ঘণ্টার মধ্যে নৌপথটি পুরোপুরি খোলা সম্ভব কি না—এ প্রশ্নে তিনি বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’। তিনি বলেন, অন্য পক্ষ শর্ত মানলে ইরানও যত দ্রুত সম্ভব অঙ্গীকার পূরণ করবে এবং অধিকার রক্ষায় পিছু হটবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।