Web Analytics
চট্টগ্রামের আসন্ন নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬টি আসনে মোট ১,৯৬৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন ভোটার ভোট দেবেন। প্রার্থীরা দিনভর প্রচারণা চালাচ্ছেন, আর নির্বাচন কর্মকর্তারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ভোটের আগে ৪৮ ঘণ্টা থেকে ভোটের পরের ২৪ ঘণ্টা পর্যন্ত ‘এরিয়া ডমিনেশন’ কার্যক্রম চালাবে। নগর ও জেলার প্রধান সড়ক, শিল্পাঞ্চল, পাহাড়ি পথ ও দুর্গম এলাকায় টহল থাকবে। ড্রোন নজরদারি, মোবাইল সিগন্যাল ম্যাপিং, নাইট ভিশন টিম ও দ্রুত প্রতিক্রিয়ার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। কোনো কেন্দ্রে উত্তেজনা দেখা দিলে সেনা কর্মকর্তারা সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন।

বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীনের তত্ত্বাবধানে প্রশাসনের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে অন্তত এক প্লাটুন পুলিশ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে স্থায়ী র‌্যাব ক্যাম্প থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।