Web Analytics
ইয়েমেনের হুথি গোষ্ঠী বুধবার এডেন অঞ্চলের আল-বুরাইকা এলাকায় একটি সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।

সারি বলেন, কেন্দ্রটি লাহিজ, আল-দালি, তাইজ ও অন্যান্য গভর্নরেটের যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক বাহিনীর সহায়তা কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিল। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার হামলার নিন্দা জানিয়েছে। তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি বলেন, এ হামলা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ক্ষেত্রে গোষ্ঠীটির দীর্ঘদিনের অভ্যাসের প্রতিফলন।

হুথিরা সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে। তবে তারা ইয়ানবুর একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং মক্কা ও দক্ষিণাঞ্চলমুখী কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।