ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ফুল নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি সেখানে যান। বৃহস্পতিবারের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে নির্বাচিত হন মির্জা ফয়সল।
সাক্ষাতে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে দুই নেতা কুশল বিনিময় ও মতবিনিময় করেন। একপর্যায়ে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। ভোটের মাঠ পার হওয়ার পরপরই শীর্ষ দুই রাজনৈতিক নেতার এ সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
দেলোয়ার হোসেন নির্বাচনি মাঠে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক সহযোগিতা চান। জবাবে মির্জা ফয়সল অভিযুক্তদের সুনির্দিষ্ট তালিকা দিতে বলেন এবং কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। তিনি সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়তে একসঙ্গে কাজের আহ্বান জানান; দেলোয়ার উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন। মির্জা ফয়সল পান ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট, আর দেলোয়ার পান ৯৬ হাজার ৪৫৩ ভোট।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।