Web Analytics
সরকার প্রশাসনের সচিব পর্যায়ে বড় রদবদল করেছে। সাতজন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে, একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন রোববার জারি হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তার পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবির মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য বদলির মধ্যে পরিকল্পনা কমিশন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয় এবং জাতীয় নদী রক্ষা কমিশনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।