Web Analytics
২০২৬ সালের ১১ মার্চ বুধবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে গেলে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আঘাতপ্রাপ্ত হয়। জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘স্টার গুইনেথ’ও আঘাতপ্রাপ্ত হয়।

ইউকেএমটিও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। সব নাবিক নিরাপদে আছেন এবং জাহাজগুলো নিরাপদ নোঙরস্থানের দিকে যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।