Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে এবং ব্যাপক পরিবেশগত ক্ষতি হয়েছে। বুধবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ তিনি এ বক্তব্য দেন বলে আনাদোলু জানিয়েছে। কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক উদ্যোগের বিপরীতে এসব হামলাকে তিনি বড় বৈপরীত্য হিসেবে তুলে ধরেন।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের আসালুয়েহর জ্বালানি স্থাপনায় হামলায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। তেহরানের কাছে একটি জ্বালানি সংরক্ষণাগারে হামলায় আরও ১০ লাখ টন নির্গত হয়েছে। সূত্রে বলা হয়েছে, ইসরাইল ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগার এবং ১৮ মার্চ আসালুয়েহর গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালায়। তিনি অভিযোগ করেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও নিন্দা করেন পেজেশকিয়ান। তাঁর মতে, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের কারণে উপত্যকাটি মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলায় প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও তিনি বলেন। ইরান ও গাজায় পরিবেশগত ক্ষতি আন্তর্জাতিক সংস্থার নথিভুক্ত করা এবং ক্ষতিপূরণ ব্যবস্থার আহ্বান জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।