Web Analytics
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিবর্গকে সম্মানী দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, সম্মানী কর্মসূচির আওতায় সারা দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০০টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিবর্গ আসবেন। নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সম্মানী পাওয়ার যোগ্য হবেন।

তবে মসজিদের খতিবদের আপাতত এই সম্মানীর আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। ধর্মীয় নেতাদের কল্যাণে নেওয়া উদ্যোগটির প্রশংসা করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বর্তমান সরকারের পূর্ব পর্যন্ত কোনো সরকার ইমাম-মুয়াজ্জিনসহ অন্য ধর্মীয় নেতাদের নিয়ে এভাবে চিন্তা করেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিন্তাভাবনা ও ইচ্ছায় প্রকল্পটি নেওয়া হয়েছে এবং সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।