Web Analytics
অবৈধভাবে অর্থ উপার্জনের লক্ষ্যে সাইবার অপরাধে জড়িত থাকার মার্কিন অভিযোগকে রোববার ‘ভিত্তিহীন অপবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া সাইবার হুমকি তৈরি করে উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

ওয়াশিংটন অভিযোগ করে আসছে যে, পিয়ংইয়ং তাদের সাইবার যুদ্ধ কর্মসূচি জোরদার করেছে এবং এর মাধ্যমে কয়েক বিলিয়ন ডলারের ভার্চুয়াল সম্পদ চুরি করেছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ দুই মার্কিন নাগরিককে সাজা দিয়েছে, যারা উত্তর কোরিয়ার নাগরিকদের মার্কিন কোম্পানিতে রিমোট আইটি কাজ পেতে সহায়তা করেছিলেন। এতে শতাধিক মার্কিন কোম্পানি, যার মধ্যে ফরচুন ৫০০ কোম্পানি ও একটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান ছিল, লক্ষ্যবস্তু হয়।

জাতিসংঘের একটি প্যানেল জানিয়েছে, ২০১৭ সাল থেকে উত্তর কোরিয়ার সাইবার হামলায় ৩ বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে, যা গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে ব্যয় করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।