Web Analytics
হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, তৎকালীন সরকারের পরিকল্পিত নৃশংস হামলায় অসংখ্য ধর্মপ্রাণ মানুষ নিহত ও হাজারো আলেম-ওলামা আহত হন। তারা ৫ মের শহীদদের স্মরণে দেশব্যাপী দোয়া ও আলোচনাসভার আয়োজনের আহ্বান জানান।

হেফাজত নেতারা জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দায়ের করা মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিবৃতিতে তারা রাজনৈতিক ব্যর্থতা ও সমাজের নীরবতাকে ফ্যাসিবাদের উত্থানের কারণ হিসেবে উল্লেখ করেন।

নেতারা আরও সতর্ক করেন, বর্তমান সরকার যদি নাগরিকদের মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।