Web Analytics
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের পূর্ব মোয়াটী গ্রামে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে চার বছর বয়সী জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাত বাড়ির উঠানে খেলতে গিয়ে পরিবারের অগোচরে গর্তে পড়ে যায়। পরে স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারসহ পুরো পূর্ব মোয়াটী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।