Web Analytics
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট রোববার দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ করেছে। ভোর থেকে সেখানে জমায়েত শুরু হয়। বিকেল ৩টার কিছু আগে হুডখোলা গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ এবং আইসা নেত্রী নেহা বোরা উপস্থিত ছিলেন। বক্তারা ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তোলেন। রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন।

রাহুল গান্ধী আরও বলেন, জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না। মোদি ও শাহকে উদ্দেশ করে তিনি বলেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের পর তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেশের সংবিধান ধ্বংস হতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।