Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছেন। যুদ্ধের শুরুতে বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণের পর এটি তার প্রথম প্রকাশ্য বার্তা। বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে এবং ইরান প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করবে।

বিবৃতিতে ইরানপন্থিদের রাস্তায় নামার আহ্বান জানানো হয় এবং বলা হয়, জনগণের কণ্ঠ আলোচনার ফলাফলে প্রভাব ফেলতে পারে। মোজতবা খামেনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, এখনো চায় না, তবে বৈধ অধিকার আদায়ের প্রশ্নে পিছু হটবে না। তিনি আরও জানান, ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে নতুন পর্যায়ে নিয়ে যাবে, যদিও বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে, শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।