Web Analytics
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনো ব্যবহৃত হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, দেশীয় প্রযুক্তিতে বর্তমানে এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও ইরান উচ্চ পর্যায়ের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণের প্রস্তুতি বজায় রেখেছে। তিনি জানান, দেশজুড়ে হাজার হাজার প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদনে সহায়তা করছে এবং কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন বন্ধ হবে না।

তালাই-নিক আরও বলেন, হরমুজ প্রণালি ইরানের ‘নিয়ন্ত্রণের হাতিয়ার’ হিসেবে কাজ করছে, যা দেশের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।