Web Analytics
দেশের সব সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এবং তহশিলদারকে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনার পরিকল্পনা করেছে ভূমি মন্ত্রণালয়। নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং ভূমিসেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে জিপিএস ট্র্যাকিং ও জিও ফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘দৃষ্টি’ অ্যাপ চালু করা হচ্ছে। সূত্র জানিয়েছে, অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার হতে পারে এবং এ উপলক্ষে সকাল ১১টার দিকে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভা ডাকা হয়েছে।

প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়ার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। পাইলটের অভিজ্ঞতার ভিত্তিতে পরে সারা দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে।

নির্ধারিত কর্মস্থলের সীমানায় কর্মকর্তা প্রবেশ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে উপস্থিতির সংকেত দেখা যাবে। অফিস সময়ে বাইরে যেতে হলে অ্যাপে কারণ জানাতে হবে এবং অননুমোদিত প্রস্থান ও দেরিতে প্রবেশ নজরদারিতে থাকবে। নামজারিসহ নির্ধারিত ভূমিসেবা সময়মতো শেষ হচ্ছে কি না তাও পর্যবেক্ষণ করা হবে; বিলম্ব, নামজারি না হওয়া বা বাতিলের কারণ নথিভুক্ত রাখতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।