যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোক নেমে এসেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এই হত্যাকাণ্ড খামেনির বৈধতা ও জনগণের স্বীকৃতির প্রমাণ। ফার্স বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত হামলাকারীদের ছাড়বে না।
আইআরজিসি–সংশ্লিষ্ট ফার্স জানায়, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন খামেনি। হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হন। ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।
এই হত্যাকাণ্ডের পর ইরানে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং দেশটির নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।