বাংলাদেশ রেলওয়ে সোমবার থেকে বর্তমানে চট্টগ্রাম-ঢকা রুটে চলা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়াচ্ছে। এতে রাজধানী ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হবে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যাতায়াত করতে পারবেন।
ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে, রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে এটি সকাল ৯টায় কক্সবাজার ছাড়বে, দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে থামবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রতি রোববার সাপ্তাহিক ছুটির কারণে ট্রেনটি চলবে না।
মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে এবং আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার পথে শোভন চেয়ার ভাড়া ৬৮৫ টাকা থেকে এসি শ্রেণিতে ১ হাজার ৫৭০ টাকা পর্যন্ত। কক্সবাজার স্টেশন ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন; কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেসও নিয়মিত চলবে।