Web Analytics
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। মঙ্গলবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, বছরের পর বছর বিপুল অর্থ ব্যয় ও সেনা মোতায়েনের পরও প্রয়োজনে মিত্রদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রশ্নবিদ্ধ।

রুবিও বলেন, এখন সময় এসেছে যাচাই করার যে এই জোট যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে কিনা, নাকি এটি একতরফা সম্পর্কে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে রক্ষা করছে, কিন্তু প্রয়োজনে মিত্ররা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় না। এসব প্রশ্ন এখন যুক্তরাষ্ট্রের সামনে যৌক্তিকভাবে উত্থাপন করা প্রয়োজন।

১৯৪৯ সালে গঠিত ন্যাটো বর্তমানে ৩২ সদস্যবিশিষ্ট একটি সামরিক জোট, যার মূল লক্ষ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।