Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু কবি ফররুখ আহমদ, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, ২৮ অক্টোবর এবং শহীদ আবরার ফাহাদকে নিয়ে চারটি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন করেছে। বৃহস্পতিবার ডাকসুর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুস্তিকাগুলোর মোড়ক উন্মোচন হয়। এগুলো প্রকাশ ও সম্পাদনা করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিপি সাদিক কায়েম এবং বিশেষ অতিথি ছিলেন জিএস এস. এম. ফরহাদ।

মুসাদ্দিক বলেন, সংশ্লিষ্ট সেমিনারগুলোর গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পাদনা করে পুস্তিকাগুলো প্রকাশ করা হয়েছে। ফররুখ আহমদবিষয়ক পুস্তিকায় যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদারের বক্তব্য রয়েছে। আবরার ফাহাদ স্মারক পুস্তিকায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ শরীফ ওসমান হাদির বক্তব্য স্থান পেয়েছে। ২৮ অক্টোবরের পুস্তিকায় রুহুল কবির রিজভী ও ড. শফিকুল ইসলাম মাসুদের এবং বিপ্লব ও সংহতি দিবসের পুস্তিকায় ড. মাহদী আমিনের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডাকসু নেতারা প্রকাশনাগুলোকে ঐতিহাসিক বিষয় নথিবদ্ধ করার উদ্যোগ হিসেবে বর্ণনা করেন। এস. এম. ফরহাদ শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজের কথা বলেন। সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা, স্বাধীন মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের নিরাপদ ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। আমন্ত্রিত অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে চারটি পুস্তিকার সৌজন্য কপি তুলে দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।