Web Analytics
রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছে বিএনপি। দলটির ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই টিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় নিয়ন্ত্রণ জোরদারে কাজ করবে।

টিমে রয়েছেন যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। তাদের কাজে সহযোগিতা করছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিশেষ টিম খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি নেতাকর্মীদের উসকানিতে পা না দিতে, আইন নিজের হাতে না নিতে এবং সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে প্রশাসনকে জানাতে নির্দেশ দিয়েছে। রিজভী বলেছেন, সাংগঠনিক নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে এ মতবিনিময় কার্যক্রম চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।