Web Analytics
সরকারের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগের ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। পেট্রোবাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎসের গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মোট সরবরাহের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট এবং এলএনজি থেকে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট। পেট্রোবাংলার পরিচালক, অপারেশনস অ্যান্ড মাইনস, প্রকৌশলী মো. শোয়েব বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা বাড়াতে দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজি সরবরাহের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

পেট্রোবাংলা সূত্রে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে আগের দিন গ্রিডে ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট এবং রোববার ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট সরবরাহ হয়েছিল। মঙ্গলবারের সরবরাহ আগের দিনের চেয়ে ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট ও রোববারের চেয়ে ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট বেশি। কর্মকর্তারা জানান, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন অব্যাহত রাখা এবং প্রয়োজনমতো এলএনজি সরবরাহ বিদ্যুৎ, শিল্প, সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক প্রভাব ফেলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।