Web Analytics
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কা থাকলেও বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর এসেছে। জ্বালানি তেল, গ্যাস ও শিল্পের কাঁচামাল বহনকারী ১৫টি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে ১২টি জাহাজ ইতিমধ্যে পৌঁছেছে এবং বাকি তিনটি এই সপ্তাহের মধ্যেই আসবে। এসব জাহাজে এলএনজি, এলপিজি ও সিমেন্ট শিল্পের কাঁচামাল রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হুঁশিয়ারিতে হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ তৈরি হয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি সরবরাহ এই প্রণালি দিয়ে যায়, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার থেকে চারটি এলএনজি জাহাজ সংঘাত শুরুর আগেই প্রণালি পেরিয়ে এসেছে, তবে একটি জাহাজ এখনো সেখানে অবস্থান করছে।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান চালানগুলো নিরাপদে পৌঁছালেও উত্তেজনা অব্যাহত থাকলে ভবিষ্যতে নতুন জাহাজ ছাড়ায় জটিলতা দেখা দিতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।