Web Analytics
দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর অবশেষে ভারতে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার দেশটির সরকার পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি তিন রুপি এবং সিএনজির দাম কেজিপ্রতি দুই রুপি বাড়ানোর ঘোষণা দেয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং রুপির অবমূল্যায়নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯৭ রুপি ৭৭ পয়সা এবং ডিজেলের দাম ৯০ রুপি ৬৭ পয়সা। মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়েও দাম বেড়েছে।

২০২২ সালের এপ্রিলের পর থেকে ভারত সরকার জ্বালানির দাম বাড়ানো থেকে বিরত ছিল। বরং ২০২৪ সালের মার্চে লোকসভা নির্বাচনের আগে দাম লিটারপ্রতি দুই রুপি কমানো হয়েছিল। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ ডলার থেকে বেড়ে ১১৩–১১৪ ডলারে পৌঁছানোয় অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে দেশটি অপরিশোধিত তেল আমদানিতে প্রায় ১৭ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করেছে।

বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৯ হাজার কোটি ডলার হলেও অর্থনীতিবিদদের মতে এটি যথেষ্ট নয়। রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র মনে করেন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রিজার্ভ এক লাখ কোটি ডলারে উন্নীত করা প্রয়োজন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।