Web Analytics
বুধবার জ্বালানি বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার জানায়, দেশের চলমান গ্যাস সংকটের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, ভুলনীতি ও অপচয় দায়ী। কর্মকর্তারা বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি ত্রুটি তাৎক্ষণিক সংকটের কারণ হলেও দীর্ঘদিনের আমদানিনির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এফএসআরইউ থেকে সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে।

সরবরাহ হ্রাসের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে প্রভাব পড়েছে। কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, ফলে সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ত্রুটি নিরসনে কাজ করছে এবং অগ্রাধিকার খাতে গ্যাস সরবরাহ বজায় রাখার চেষ্টা চলছে।

সরকার জানায়, আমদানিনির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেগমগঞ্জ ও সুনামগঞ্জে ৭২৯ কোটি টাকায় তিনটি কূপ খননের প্রকল্প অনুমোদিত হয়েছে এবং অনশোর ও অফশোর এলাকায় বিনিয়োগ আকৃষ্টের কার্যক্রম চলমান রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।