Web Analytics
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় সড়ক দখল নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবালের ওপর মব হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নিকুঞ্জের জামতলার জাহিদ ইকবাল চত্বর এলাকায় স্থানীয় নুরুল ইসলামের ছেলে মো. সবুজের নেতৃত্বে একদল লোক সাংবাদিককে ঘিরে হুমকি দেয়। খবর পেয়ে খিলক্ষেত থানার এসআই উজ্জ্বলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ৩০ জনের একটি দল সাংবাদিক জাহিদ ইকবালকে ঘিরে হেনস্থা করে এবং তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধুকেও ভয় দেখায়। প্রত্যক্ষদর্শী মতিউর রহমান স্বপন জানান, ওই যুবকরা প্রকাশিত সংবাদ মুছে ফেলতে সাংবাদিককে হুমকি দেয়। জাহিদ ইকবাল বলেন, সরু সড়কের একটি অংশ দখল করে দেয়াল নির্মাণের বিষয়টি প্রকাশের পরই এই হামলা হয়।

খিলক্ষেত থানার ওসি আবদুল আলিম জানান, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলেন, সাংবাদিকদের হুমকি দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।