Web Analytics
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ৩০ অক্টোবর রাজধানীতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে সিএ ভবনসংলগ্ন সমাবেশ থেকে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। বেলা ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ হবে।

এনসিপির অন্য দাবিগুলো হলো একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করা, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ সব কর্তৃত্ববাদী আইন বাতিল। দলের সদস্যসচিব আখতার হোসেন ঢাকাবাসীকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জ্বালানি সংকট মোকাবিলায় দুই মন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং মন্ত্রিসভা পুনর্গঠন করা উচিত।

নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালনার অভিযোগ করেন এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তোলেন। কর্মসূচি সফল করতে এনসিপি সপ্তাহব্যাপী গণসংযোগ শুরু করেছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা কারওয়ান বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। বক্তারা আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।