Web Analytics
ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের জন্য শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী বলে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইরান তাদের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করে। দুটি ক্রু সদস্য বিমান থেকে বেরিয়ে আসেন, তবে একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। উদ্ধার অভিযানে দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার ও একটি জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে মার্কিন বিশেষ বাহিনীর ইরানে প্রবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় মিলিশিয়ারা নিখোঁজ বিমানসেনাকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে এবং তাকে আটক করতে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযানে অংশ নেওয়া উভয় হেলিকপ্টারই ইরানের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তবে একটি নিরাপদে ইরাকে ফিরে যায়।

ঘটনাটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।