Web Analytics
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে উদ্ধার করা ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় পড়নের কাপড় নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ট্রেজারিতে জমা দিয়েছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি ঘটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন।

গত ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সৈয়দপুরে অবতরণের পর নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিন প্রধানের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় যৌথবাহিনী তাকে আটক করে। পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বেলাল উদ্দিন প্রধান দাবি করেন, উদ্ধার করা টাকা তার ব্যবসার বৈধ আয় এবং এ বিষয়ে ঢাকা বিমানবন্দরের এনওসি রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।