Web Analytics
ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনায় তিনজন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিল্লিতে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

“সেট্টেবেলো” নামের ট্যাংকারটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ২১ জনকে উদ্ধার করা গেলেও তিনজনের খোঁজ পাওয়া যায়নি। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলাটি সম্ভবত ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফল হতে পারে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ট্যাংকারটি ইরানের দিকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাচ্ছিল এবং ইঞ্জিন রুমে নির্ভুল গোলাবর্ষণ করে সেটিকে অচল করা হয়।

ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নিখোঁজ ভারতীয়দের সন্ধানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।