Web Analytics
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ৩০ আগস্ট সিরিক দ্বীপে মার্কিন হামলার ১৫ মিনিটের মধ্যেই ইরান পাল্টা জবাব দেয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, প্রথম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে থাকা চারটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করা হয়।

আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী, অভিযানে ফাতেহ সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র এবং আরাশ-২ যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেন, এসব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির বিভিন্ন ব্যবস্থা যুক্ত থাকায় প্রতিপক্ষের জন্য সেগুলো প্রতিহত করা কঠিন হয়েছিল এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইরান নিয়মিত সামরিক সরঞ্জাম আধুনিকায়নের কাজ করছে।

মুখপাত্র বলেন, ইরান অসম যুদ্ধকৌশল ও সমন্বিত কৌশল প্রয়োগ করছে এবং এতে ইতিবাচক ফল মিলছে। ১২ দিন ও ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আরও প্রস্তুতি, উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে সংঘাতে নেমেছে বলেও তিনি দাবি করেন। ইসরাইলের যেকোনো আগ্রাসনের জবাব আরও দ্রুত ও কঠোর হবে বলে সতর্ক করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।