Web Analytics
হিন্দু ধর্মীয় একটি প্রতিনিধিদলের ব্যক্তিগত সফরের সময় নারী কর্মীদের দায়িত্বস্থল থেকে সরিয়ে রাখার অভিযোগে কর্মীদের বিক্ষোভের পর সোমবার প্যারিসের আইফেল টাওয়ার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইউনিয়ন প্রতিনিধিদের অভিযোগ, শনিবার প্রতিনিধিদলটি টাওয়ার পরিদর্শনে গেলে নারী কর্মীদের কর্মস্থল ছেড়ে আড়ালে যেতে বলা হয় এবং তাঁদের জায়গায় পুরুষ কর্মীদের দাঁড় করানো হয়।

ঘটনাটি বিএপিএস বা বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার প্রায় ১০০ সদস্যের প্রতিনিধিদলের সফরকে ঘিরে ঘটে। ইউনিয়ন প্রতিনিধি দিয়ান দাভোয়েন রয়টার্সকে বলেন, প্রতিনিধিদল যাওয়ার সময় নারীদের কর্মস্থল ছাড়তে বলা হয়েছিল, যাতে পুরুষরা তাঁদের জায়গা নিতে পারেন। এ ঘটনার পর দুই দিন ধরে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং সোমবারের বিক্ষোভে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখা হয়।

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই জানিয়েছে, প্রতিনিধিদলের অনুরোধে নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে এমন শর্ত গ্রহণ করা উচিত হয়নি বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি, কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে এবং তদন্তের ঘোষণা দিয়েছে। প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে বলেছেন, বিদেশি দর্শনার্থীদের খুশি করতে নারী কর্মীদের সরে দাঁড়াতে বলা গ্রহণযোগ্য নয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।