Web Analytics
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। শুক্রবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে একমত হয়।

হাকান ফিদান জানান, বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে, যা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে যৌথ সহযোগিতার নতুন সুযোগ নিয়েও মতবিনিময় হয়। তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রসঙ্গে তিনি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সফরের অংশ হিসেবে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।