Web Analytics
গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ এবং ইসরাইলের ওপর নতুন নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৫০ জনের বেশি সংসদ সদস্য। লেবার পার্টির এমপি রিচার্ড বার্গন মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি সংসদীয় প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে ত্রাণ, আশ্রয় তৈরির উপকরণ এবং আন্তর্জাতিক মানবিক সহায়তাকর্মীদের প্রবেশে বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে প্রস্তাবে বলা হয়েছে, গাজায় বাস্তুচ্যুত হাজার হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের হামলায় ঘরবাড়ি, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় অধিকাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এতে আশ্রয় নির্মাণসামগ্রী, বন্যা মোকাবিলার উপকরণ ও পুনর্নির্মাণের সরঞ্জাম প্রবেশে ইসরাইলি বিধিনিষেধের নিন্দা জানানো হয়।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ, অর্থাৎ ১৪ লাখ ফিলিস্তিনি, তাবু বা অস্থায়ী আশ্রয়ে বাস করছেন। গত সপ্তাহের প্রবল বৃষ্টি ও ঝড়ে হাজার হাজার তাবু প্লাবিত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের সমন্বয়কারী রামিজ আলাকবারভ জানান, ত্রাণবাহী ট্রাকে থাকা দেড় লাখ তাবু গাজার বাইরে আটকে আছে এবং সেখানে আশ্রয় ও শীতকালীন সামগ্রীর মজুত শেষ। প্রস্তাবে ২০২৬ সালের বিধিমালার আওতায় সংশ্লিষ্ট ইসরাইলি কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।